আটমিশালী : Mixed

“deepest sorrow & deepest love 

 blossoms my heart. 

 I can’t say this words 

 only it’s poetic art.” 

   – Jyotsna Jari 

কবিতা : আটমিশালী  

 কবি : জ্যোৎস্না জরি  

এই পাথর নুড়ির জীবন ছেড়ে 

চলো যাই – 

একটা নতুন বোধের কাছে 

কচি কচি পাতার ভাজে 

কুঁড়িদের আর একবার 

স্বপ্ন দেখতে বলি । 

কি হলো  কথাটা 

মনোমতো নয়… 

না হয় চলো বাতাসের সাথে

ঘুরে ঘুরে আসি 

বন পাহাড় নয় সমুদ্র 

ভিন্নতর গ্রহের ঠিকানায় 

কিছু কথা ছুঁড়ে দিই 

আমাদের কথা নিয়ে 

লোফালুফি হোক 

এখানে না হয়  অন্য কোথাও 

***** 

Poetry: Atmisali (Mixed)  

Poet : Jotsna Jari 

Leaving the life of stone & pebble

Let’s go –

To a new feeling

In folding of tiny young leaves 

The buds once more

I say to dream.

What happened  the word 

is not so much the mind… 

Not at all …

Or let’s go with the wind

Come back again

Forests mountains or sea

At the addresses of different planets 

Let’s throw some words 

with our words 

catching whatever   

Not here or anywhere else 

Leave a Comment