জোৎস্না জরি
শীতের কুয়াশায় যখন ঢেকে যায় শহর
উত্তরের জনপদ জুড়ে শীতলতা
এক কাপ চায়ের উষ্ণতার মতো
তখনো তুমি থাকো
আমাদের কথা শেষ হয় না কখনো
সাহিত্য থেকে রাজনীতি
বাদ থাকে না কিছুই
PNPC সেসব অবশ্য করার
সময় থাকে না
বাইরের ঝড়ঝাপটা ওয়াই ফাই- এর
সিগন্যালের মতো
সচল রাখে সারাক্ষণ
কেউ একজন বলেছিল
মানুষ এখন ইন্টারনেট ছাড়া হলেই
জমে বরফ হয়ে যায়….
N.B :-
PNPC – PNPC বলতে সাধারণত “পরনিন্দা-পরচর্চা” বোঝায়; এটি একটি জনপ্রিয় বাংলা সাংস্কৃতিক পরিভাষা বা কথ্য শব্দগুচ্ছ, যার অর্থ হলো অন্যের অনুপস্থিতিতে তাদের নিয়ে সমালোচনা বা কানাঘুষা করা।









