আজকাল বুক ভরা জঞ্জালে
সুবাতাস লাগে না চোখে
কোনো এক যুগ তখন
একটু একটু করে জন্ম নিচ্ছে
ছোটো ছোটো গ্রাম
জনগোষ্ঠী
নিজের প্রয়োজনে বিভক্ত হয়েছে তারা
তার পর ধীরে ধীরে বনের ধারের
গ্রাম হারিয়ে গেল
ইঁট কাঠে তৈরি হলো
অট্টালিকা…
বিশাল ভূখণ্ড ভেঙ্গে বিন্দু বিন্দু হলো
এ পর্যন্ত তবু ঠিক
কিন্তু মনের প্রসারতা কমে
ক্ষুদ্র ক্ষুদ্র হলো
দু কামরার ফ্লাটে আত্মীয়
পরিজন ছাড়া যাযাবর জীবন
এর নাম আমরা দিয়েছি
প্রাইভেসি
সমষ্টি বদ্ধ জীবন কোথায় ?
হানাহানি আর বিভাজনে
বিভক্ত বিশ্ব…
আমি জানি আবার জাগরিত
হবো
মানুষের চেতনা
হাতে হাত রেখে বলবে
আমরা মানুষ









