deepest sorrow & deepest love
bloosoms my heart.
I can’t say this word
only it’s poetic art.
– Jotsna Jari
কবিতা (poem)
কবি (poet)- জ্যোৎস্না জরি
ভূতগুলো সব আস্ত ছিল
আসত যেত হাসত খেত
কদিন হলো দেখছি না তো
জিরিয়ে নিতে কোথায় গেল ?
***
গরম থেকে ঠান্ডা নিতে
চাপল বুঝি টয় ট্রেনেতে
নয়কি তারা চলল ছুটে
যুদ্ধ মাখা উক্রেনেতে ।
***
মানুষগুলো নাই বা পারুক
ভূতগুলো তো পারবে
আড়ে ঠারে ঘাড় ধরে
সন্ধি করে ছাড়বে ।
***
কথায় কাজে ছক্কা
ভূতের আছে ফন্দি ফিকির
মানুষগুলো হবে মানুষ
যুদ্ধ পাবে অক্কা ।
