গীতি কবিতা 🔼

গীতি কবিতা   ⬆️

গীতিকার   –   জ্যোৎস্না জরি  

চোখের ভাষা  বুঝল না যে 

মুখে বলে  কি হবে তাকে 

চাঁদ কত সুন্দর 

তবু সুদূরে থাকে । 

কেন সব অনুভব 

বলা হল না 

আজও তুমি  

ফিরে এলে না 

কত শিশির ঝরে 

পাতার ফাঁকে । 

নিরিবিলি এঁকে যাই 

তাকে শুধু পেতে চাই 

যত চাই  তত যে হারাই 

তবু পেতে চাই । 

থেমে গেছে কলরব 

হয়েছি নীরব 

খুশি আর আসে না 

এলে যে পরব 

কে যেন উঁকি দেয় 

মনের ফাঁকে । 

🟨 

Leave a Comment