গীতি কবিতা 🔼

গীতিকার (Lyricist)-  জ্যোৎস্না জরি 

রমঝম রিমঝিম ঝমঝম 

ঝরে বাদলের ধারা 

এলোকেশী আকাশে 

দিয়ে গেছে সাড়া 

মেঘেদের স্বরলিপি 

ঝরে ঝরে পড়ছে 

এ বাদলে  বলো তাকে 

মনে কি গো পড়ছে 

জলে জলে  ভরে গেছে 

পৃথিবীর পাড়া 

এলোকেশী আকাশে 

দিয়ে গেছে সাড়া 

এসো এসো  ধরো হাতে 

ভেজা ভেজা মরশুম 

পায়ে পায়ে  বাজে শুনি 

নুপুরের রুমঝুম 

হয়ে দিশেহারা 

এলোকেশী আকাশে 

দিয়ে গেছে সাড়া 

💦 

Leave a Comment