কবি : জ্যোৎস্না জরি
.
বরণ্য যারা শরণ্য তারা
শুধু তাদের জন্য
এনেছি গোলাপ
সব যায় যাক
কিছু কথা থাক
হবে তো আলাপ ।
ব্যথা ভরা দিন
হোক না বিলীন
রঙেতে রঙিন
বসন্ত চেরাগ ।
আবেগের বাতি
হয়ে যাবে সাথী
রেখে যাবে শুধু
মরমেতে দাগ ।
ভয়গুলো যত
করে মাথা নত
দূরে দেবে ছুট
আমরা কজন
করব কুজন
প্রেম দেব লুট ।
এই মধু মাস
থাক বারো মাস
আমাদের বুকে
ঘুম ঘুম চোখ
ভুলে যাক শোক
ছুটে চলি সুখে ।
💛