কবি : জ্যোৎস্না জরি

ভালোবাসলে দূরে থাকা যায়
কিন্তু ভুলে থাকা যায় না
ভালোবাসলে অমাবস্যা রাতের
গভীরতার মাঝে
কত ফুল পাখিদের কথা শোনা যায় ।
ভালোবাসা সেই ব্যকুল করা বোধ
যা মর্মের মীড়ে মীড়ে
মিশে থাকে
হারাবার ভয় থাকে
কিন্তু হারিয়ে যাবার ইচ্ছে
কোথাও দানা বাঁধে না।
ভালোবাসলে অনন্তকালের অপেক্ষা
এক প্রহরও মনে হয় না
ভালোবাসা মানে যন্ত্রণাদহে
ধুয়ে যাওয়া মন
খই ফোটা জোছনা
হয়ে যায়
💚