কল্যাণকর সময়ের কথা ভেবে
কাজকর্ম তুলে রাখো
পেঁচার অশুভ ডাকের ভয়ে
উজাড় করেছ গাছপালা…
তোমার নিজের শিকড়ে বাকড়ে
একশো একটা পেঁচা
রোজ রোজ নিয়ে যায়
পথ সভায় বাজারে
রেশনের লাইনে
আসলে বেঁচে থাকাটাই
একটা বেমালুম
স্বপ্ন নতুবা ভুল
নতুবা অন্য একটা জীবন
কবিতার মতো
গানের মতোই
তোমার বুকের পাশে
ঘুমিয়ে থাকার চেয়ে
দ্বিগুণ আবেগে উষ্ণ ।
