হেমলতা শরীরের জন্য   


আমি আজ কিছুতে   
বঁইচি ফুলের মালার কথা
রাজলক্ষ্মীর কথা   
তোমায় বলব না   
না বলতে চাইলেও   
তোমার জীবনে বঁইচি ফুলের
মালা ছিল; শ্রীকান্তের মতো
পুরুষও ছিল ; টলটলে
প্রেমের নদীতে আজ   
কত মানুষের পাপ।   

হেমলতা শরীরের জন্য    
কত আর পথ থেকে   
পথে ঘুরবে…   
চিতাতে অথবা কবরে   
শেষ হবে কোলাহল   
তবুও এ শরীরের জন্য   
মরণের জন্য   
আর একটা নতুন শরীর
আছে মনের গভীরে।  

Leave a Comment