গতি  

  
আমি হারাবো না কখনো   
যদি ঝড় আসে বৃষ্টি হয়
অন্ধকারে ছেয়ে থাকে   
সুখ স্বপ্ন…   
তোমার হাত ধরে গোলাপি
আলোর ডানা মেলে   
ছুঁয়ে দেব নীল   
আকাশের গায় এঁকে দেব
পরাজিত কিছু ব্যথা   
স্মৃতির মিনারে জড়িয়ে দেব
শুকতলা ক্ষয়ের দিনলিপি
কোনো কিছু ভাবতে পারি না এখন   
তবুও ভাবতে হয়   
এক অলৌকিক ভোরের কথা
যার হাতে হাত রেখে   
সুখ খুঁজে যাব   
আমি হারাবো না   
হেঁটে যাবো দীর্ঘ বেলাভূমি
ফুলের গন্ধ   
সুবাতাস হারাবে।   
ভয় নেই   
আমি হেঁটে যাব দীর্ঘ বেলাভূমি। 

Leave a Comment