সঙ্গী 


‎দূর পথের পথিক ছিলে 
‎এলে 
‎কিছুদিন একসাথে 
‎কাটা বেঁধা 
‎ব্যথা পেলে 
‎কিছুটা ফুলের নরম 
‎আতর 
‎দুজনের সাথে 
‎ভাগাভাগি হল 
‎এভাবেই চলা শুরু 
‎আমাদের কথা 
‎আমাদের ব্যথা 
‎আমাদের থেকে গেল 
‎কার কিছু এসে গেল 

‎হেঁটে যাব পৃথিবীর পথে 
‎পৃথিবীর সাথে 
‎এটুকু আশায় 
‎হাত রাখি হাতে। 
‎পরানের পরান 
‎বেঁধেছ যে গান 
‎সুর তাল লয়ে 
‎আজো বহমান 
‎থাক তবে ব্যথা 
‎গেঁথে রাখি কথা 
‎ঘাসে রেখে মাথা 
‎চাঁদ আর সূর্যের 
‎আলো মেখে বুকে 
‎দুজনার ঘর 
‎ভরে তুলি সুখে…

Leave a Comment