কতটা প্রেম এলে ভিজে চোখে
এক সাগরের মুক্তো জাগে
কতটা প্রেম এলে বরফ গলা নদীতে
উষ্ণতার স্রোত
কূলহারা মোহনায় রোজ রোজ
নিয়ে নেয়…
কোন্ আবেগের ছোঁয়া মাখা রোদ
চূর্ণ বিচূর্ণ করে স্মৃতি
মিলনের সুতীব্র দ্বীপে বাতিঘরের খোঁজ পাই।
কতটা প্রেম পেলে ভিজে চোখে
নেমে আসে তোমার মুখ
বলো না কতটা প্রেমে
ধুলোমাটি বুকে করে
গোলাপ কুঁড়ির জীবন খোঁজো।









