পাতা ঝরা বিকেল এখন। ফোন বেজে যায়। কারো কথা
ভাবার সময় ডেকে নিয়ে গেছে কেউ। চিঠির মিউজিয়ামে
কতকাল আগের চিঠি মমি হয়ে আছে ।
ভ্যাগাবন্ডদের আস্তানায় প্রিয় চোখ দুটি
বন্ধক রাখা আছে, তাই হতাশার গুড়িগুড়ি
মেঘ। আকাশের কাছে নতজানু হই। সাত রঙের রামধনু
আরও দূরে আরও দূরে সরে যায়…
শিরিষের মগডালে যেখানে একদিন পরী নেমে
আসার গল্প শুনেছি। সেই শিরীষের পাতা আজও
ঝরে ; পরীরা ফেরার এখন।









