সময়ের হাতঘড়িতে ঝুলন্ত মন
কখনও কাছে কখনও বা দূরে
আলপথে সবুজ ঘাসে
জোনাকিরা ভিড় করে আসে
অফুরন্ত স্বপ্ন খেলা করে তোমার ঠোঁটে
আতপ চালের উষ্ণতা ছোঁয় ঘন রাত
এখনও সময় আছে
আরও একটা নতুন ভোরের দিকে যাও
এখনও সময় আছে
আরও কাছে এসো
নতুবা আকাশটা আরও দূরে যাবে
নোনা জলের সাগর হবে
দু’ চারটে
এখনও সময় আছে দূরে যাও
নয় কাছে এসো।









