কার কথা ভেবে চোখ লাল হয়েছে
ঝরো ঝরো বৃষ্টির থই থই জলে
ভুলে যাবে সব কথা
একেবারে নীরবতা
থাকে শুধু বলে।
মনটাকে নিয়ে বলো কত টানাটানি-
তার চেয়ে এই ভাল একা একা থাকা
সব চেপে রাখা
জীবনের পটে পটে
কত হাতছানি।
ভুল যদি হয় কিছু অধিকার রাখতে
ভুলে যাবে সব কথা
ব্যথা ভরা আকুলতা
সোহাগেতে ঢাকতে।









