ভালবাসা উথাল পাথাল নদীর বুকে
উছলে পড়া ঢেউ
ভালবাসা অন্যরকম
গভীর আপন কেউ।
ভালবাসার একটু ছোঁয়ার
অনুভবের রেশ
যতই দেখি হয় না তবু
তাকে দেখার শেষ।
ভালবাসার মিষ্টি কথা
বলতে বাধে মুখে
চাঁদের টানে জোয়ার তবু
নিত্য জাগে বুকে।
ভালবাসার মানুষ ঘিরে
স্বপ্ন মাখামাখি
তবু দু’জন গভীর দূরে
আর কতকাল থাকি।
ভালোবাসা স্বপ্ন সেঁচা
মনের অনুভব
বলতে শুধু মিছেই করি
মিথ্যে কলরব।









