প্রেমের জন্য মরতে পারি
একটা সাগর পেরিয়ে গিয়ে
তোমায় নিয়ে
পালতোলা মন ওড়াউড়ি।
প্রেমের জন্য লিখতে পারি
দিস্তা দিস্তা কাগজ এখন
ফোনের কথা আর বলো না
ই-মেল করে লিখতে চিঠি
রোজ বিকেলে খসড়া করি
প্রেমের জন্য মরতে পারি।
প্রেমের জন্য সারা দুপুর
এক টেবিলে বসে থাকি
প্রেমের জন্য অষ্টপ্রহর
নানা রঙের স্বপ্ন আসে
প্রেমের জন্য পাগল দু’টো
গলায় গলা জড়িয়ে থাকে।









