এত নীতি ভঙ্গের ধারাপাতে ক্লান্ত হয়ো না পথিক আর একটা নতুন সকাল আসবে পথিক চোখের কোণায় চিকচিকে জল কেন কাজটা চলে গেছে চিন্তা করো না এক সময় সাজানো গোছানো অফিস ছিল না কর্পোরেটের দুনিয়া ছিল না ছিল অরণ্য ভূমিতে তোমার প্রপিতামহদের পিতা ঘর ছিল সাজানো গোছানো জীবনও ছিল যা গেছে তা যাক ফিরে যাও চিন্তাহীন শ্যামলের দেশে যেখানে শরীর ঠাণ্ডা করতে গাছেরা হাওয়া দেবে পাখিরা গান শোনাবে জিমে যেতে হবে না ঘন্টার পর ঘণ্টা হেঁটে গন্তব্যে যাবে জানি এসব শুনে কষ্ট হচ্ছে একবার বিদ্রোহ করো না পথিক নীতিমালায় সেজে উঠবে আবার দেশ ও সমাজ প্রতিবাদে ঝলসে ওঠো বলো আমরা কাজ চাই না চাই একটু সুখশান্তির মেগা সিরিয়াল ।