শহরটা কুয়াশায় ভিজে গেছে
টিনের চালে কুয়াশার শব্দ
নিয়ে যায় কোনো এক
রামান্টিক রাতে
সে স্মৃতি অদৃশ্য কিবোর্ডে
টাইপ হতে থাকে।
ব্যস্ত শহরে যখন হাঁটি
সঙ্গে তুমি হেঁটে যাও
আসলে স্মৃতিগুলো নরম
আর গতিময়
আমার সারাটা দিন
রঙিন করে তোলে।
ভালোবাসা আজকাল
ডিজিটাল হয়ে গেছে
অনুভুতি ডেটা লস মানে না।
মেসেজ ডিলিট হয়
স্ক্রিন বদলে যায়
মানুষও বদলায়
কিন্তু ভালোবাসা
নেটওয়ার্ক মানে না
অফলাইনেও তেমনি সচল।
রাতে বিছানায় বসে
যখন তোমার কথা ভাবি
তখন মনে হয় কোনো এক
অজানা ম্যাপ খুলে গেছে
যেখানে তোমার সকাল
থেকে সন্ধ্যার দিনলিপি
ভেসে ওঠে
মনে হয় আমার দিকে চেয়ে আছো।
কত দূরে তবু
মনে হয় হাত বাড়ালেই
ছুঁতে পাবো তোমাকে।
আমাদের অসেলফি মুহূর্ত গুলো
নরম হাওয়ায়
ভিড় করে আসে।









