ফুল ধরা গাছটির কাছে সারাদিন দাঁড়িয়ে থাকি
একটি ফুলের জন্য, সিগারেটের ধোঁয়ায়
সিক্ত ফুল, বারুদের কাছ থেকে
দূরে থাকা ফুল টুক করে কখনো
ঝরে না উঠোনে, আমি দাঁড়িয়ে থাকি
তার কাছটিতে আমার বুকের অত্যন্ত
কাছে যে নদী আছে সেখানে’ ডোবাতে চাই
ঝিনুকের খোলস ছাড়িয়ে মুক্তোর সন্ধানে
ব্যস্ত থাকা চোখ, নিশপিশ করা বাহু
আরও নিকট সান্নিধ্যে কিছুটা সময় চেয়ে নেয় ।









