অনেকদিন এ পথে আসো না আর
গঙ্গা পদ্মার জল অনেক গড়ালো
কত বন্যার পলি এই
মনের মাটিতে,
এসো রোপন করো মনের মতো
সাধ ও সাধ্য।
আকাশে গাঙচিলের ভিড়
উড়ন্ত স্বপ্নের চিঠি নিয়ে
দরজায় কড়া নাড়ে
কত প্রহর রাত বা
দিন নয়
আমার কাছে
কয়েক শতাব্দীর
প্রেম জমা বুক
হতাশার কুয়াশাতে
ডুবে আজ
একাকার ।
💚








